Breaking News

ভোটের মাঠে নিরপেক্ষ নিরাপত্তায় যশোর অঞ্চলে ১৮৩ প্লাটুন বিজিবির মোতায়েন

শার্শা উপজেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংস দ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তি পূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরসহ যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
 শনিবার সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংএ তথ্য জানান যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে। কর্ণে ল সাইফুল্লাহ সিদ্কিী।
নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বিজিবি।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসে বে কাজ করছে তারা।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতা য়েন রয়েছে।
যশোর ব্যাটালিয়নের আওতায় ৩ জেলার ১৬ উপজেলায় ১১টি আসনে মোতায়েন করা হয়েছে ৩১ প্লাটুন বিজিবি সদস্য।
এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারে চেকপোস্ট, ডমিনে শন পেট্রোল, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবির RAT, QRF, হেলিকপ্টার ও বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড। #

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …