Related Articles
ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার বারুইপাড়া বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শেখ মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মান্নানের সঞ্চলনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজ ফফর রহমান আলম, বিএনপি যিগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা মনিরুল ইসলাম কান, সদর উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদরের সাবেক সাধারন সম্পা দক মোঃ সুজন মোল্লা, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, এডভোকেট নুরুল ইসলাম, আবুল কালাম আ জাদ বুলু, আসাফ উদদৌলা জুয়েল প্রমুখ।
প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন তার বক্তৃতায় বলেন,আমি নির্বাচিত হলেসন্ত্রাস,চাঁদাবাজ,দখল মুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠন করা হবে।
ওয়াটার রিজার্ভের মাধ্যমে এই এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হবে। সকল ভেদাভেদ ভুলে আগামীর রাষ্ট্রনা য়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষ বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
Bartabd24.com সব খবর সবার আগে