Breaking News

সাবেক ইউপি চেয়ারম্যান মমিনের নির্বাচনী প্রচারণা

আলিফ হোসেন,তানোরঃআসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে নির্বা চনী প্রচারণা করেছেন পাঁচন্দর ইউপির সাবেক চেয়া র ম্যান ও প্রবীণ বিএনপি নেতা মোমিনুল হক মমিন।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) মমিন দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় অতিবাহিত করেন।

রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের পক্ষে পথসভায় ধানের শীষের জন্য সকলের কাছে ভোট চেয়ে বক্তব্য দেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির একটানা ২৮ বছরের সাবেক সভাপতি ও জননন্দিত সাবেক চেয়া রম্যান মোমিনুল হক (মোমিন)।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটা ধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই।

উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক নেতা। তার নেতৃত্বে রাজশাহী–১ আসনে শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা।কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

এসময় মোমিনুল হক মমিন নেতা ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্য বলেন,দেশ পরিচালনায় বিএনপির যেমন কোনো বিকল্প নাই, তেমনি রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন কর তে  ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নাই।

তিনি বলেন, তারুণ্যের অহংকার ও বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে  আমাদের সক লকে ঐক্যবদ্ধ হতে হবে।নেতাকর্মীদের মাঝে পৌচ্ছে দিতে হাবে  বিএনপি তথা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন। তার মতে মূখে কেবল শহীদ জিয়ার স্বপ্নের কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না।

বিএনপির রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধি পত্যবাদ-সম্প্রসারণবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের নেই প্রশ্নে আপোষহীণ সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে।

তা ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থ কদের মাঝে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে আমরা কি পেয়েছি। তিনি বলেন, আমরা কেনো বিএনপি করি, অন্যদলের সঙ্গে বিএ নপির পার্থক্য কি, মানুষ কেনো বিএনপিকে ভালো বাসে ও সমর্থন করে-এসব বিষয়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিক নির্দেশনা থাকতে হবে।

তাহলে তারা দলের প্রতি আরও বেশী নিবেদিত হয়ে কাজ করতে পারবেন। তিনি বলেন, আগামীতে ঐক্যবদ্ধ বিএ নপিকে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মধ্য দিয়ে এলাকায় বিএনপিকে  সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী, বেগবান ও সু-প্রতিষ্ঠিত করা হবে।

পাশাপাশি এই অঞ্চলে বিএনপির রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। বিএনপি হলো অসাম্প্রদায়িক, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক।  সাধারণ মানুষ বিএনপিকে বার বার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। সাধারণ মানুষের ভাত ও ভো টের অধিকার রক্ষায় বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও যাবে।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …