Breaking News

আহম্মদ চ্যারিটির উদ্যোগে মেধাবী  শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান

আলিফ হোসেন,তানোরঃ
আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে রাজশাহীর তানোর, মোহনপুর ও রাজশাহী সদর এলাকার দেশের বিভিন্ন মে ডিকেল কলেজে অধ্যয়নরত অস্বচ্ছল ও অত্যন্ত মেধা বী পাঁচজন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা ও বাৎ সরিক বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতা লের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে মোহাম্মদ মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফে সর গোলাম মোস্তফা, আশহাজ্ব আব্দুল লতিফ বাবল ও  আতাউর রহমান। এতে সভাপতিত্ব করেন আহম্মদ চ্যারি টি সেন্টারের উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য  আব্দুল হান্নানসহ উপকারভোগী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী সদর এলাকার একজন গৃহকর্মী ও একজন ভ্যানচালকের মেয়েকে চিকিৎসা সহায়ক সর ঞ্জাম ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের হাতে বাৎসরিক বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে মোহাম্মদ মাসুদ বলেন, আর্থিক সংকটের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আহম্মদ চ্যারিটি সেন্টার যে মানবিক দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি দার। এ ধরনের সহায়তা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরাও আহম্মদ চ্যারিটি সেন্টা রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তা দের পড়াশোনা চালিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।#

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …