Breaking News

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে বাগরহাটে কর্ম বিরতি পালন 

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:
বৈষম্য মুক্ত নবম পে স্কেলর গেজেট ঘোষণার দাবিতে বাগেরহাটে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে বিচার বিভাগ ও জেলা প্রশাসনের কর্মচারীরা।
রবিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছে। সোম ও মঙ্গলবারও একই কর্মসূচি পালন করা হবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারি কর্মচারীরা দী র্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি কমিশন গঠন করে, যে কমিশনের রিপোর্ট সরকারের হাতে ইতিমধ্যে চলে এসেছে।
কিন্তু গেজেট প্রকাশের গড়িমসির কারণে এবং সরকারের জ্বালানি উপদেষ্টা যখন বলেছেন, এই সরকার কমিশন বাস্তবায়ন করবে না, তখন ক্ষোভের আগুনে জ্বলে উঠেছে ন সরকারি কর্মচারীরা।
এ কর্মবিরতির কারণে জনগণ ব্যাপক ভোগান্তির শিকার হন। এ বিষয়ে কর্মচারীরা বলছেন, তারা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরা অপেক্ষা করেছেন।
কিন্তু সরকার তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য ন্যূন তম বেতনটুকু যদি না দেয়, তাহলে তারা কতদিন আর ধৈর্য ধারণ করবেন? তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন বলে জানিয়েছেন।
সরকার দাবি বাস্তবায়ন করলে সাথে সাথে কাজে ফিরে যাবেন বলে তারা জানিয়েছেন। মৌলিক চাহিদা পূরণের ন্যূনতম বেতন দেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ বান জানান।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ১ থেকে ৩ ফেব্রু য়ারি পর্যন্ত তিন দিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ঘোষ ণা করেন।
এর মধ্যে দাবি আদায় না হলে ৬ ফেব্রুয়ারি প্রধান উপদে ষ্টার বাসভবন যমুনা অভিমুখী ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশে  বক্তৃতা করেন বিচার বিভাগ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ শাওন, প্রচা র সম্পাদক মতিউর রহমান, মিজানুর রহমান মুকুল ও কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফুর রহমান,হাবিবুর রহমান সহ সরকারি কর্মচারী নেতৃবৃন্দরা।

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …