Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

মোংলায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা জনগণ লুটেরা ও সন্ত্রাসীদের লাল কার্ড দেখাবে: শেখ আব্দুল ওয়াদুদ

  • Reporter Name
  • Update Time : 03:36 pm, Tuesday, 3 February 2026
  • 58 Time View

0-0x0-1-0-{}-0-0#

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট) :
বাগেরহাট-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলার চিলা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতী কের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি ২০২৬) বিকাল তিনটায় বৈদ্ধমারী প্রাইমারি স্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
চিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদে শ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলা মী মোংলা উপজেলা চিলা ইউনিয়নের আমীর মাওলানা মোজাম্মেল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মাওলানা শেখ আ ব্দুল ওয়াদুদ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সং সদ নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে—যারা জনগণের ঘের লুট করছে, সন্ত্রাসী চাঁদাবাজিতে লিপ্ত, মানুষকে ভয়ভীতি দেখিয়ে সমাবেশে আসতে বাধা দিচ্ছে এবং নারীদের হয়রানির চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “জনগণ এখন আর ট্যাগের রাজনীতি খায় না। ভয় দেখিয়ে, হুমকি দিয়ে রাজনীতি করার দিন শেষ। এ দেশের মানুষ এখন সচেতন ও জাগ্রত।”
জনসভায় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কিছু কর্মী জামায়াতের কর্মী-সমর্থকদের সমাবেশে আসতে বাধা দিয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করেছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি তাদের উদ্দেশে বলতে চাই—যদি আপনারা ১২ ফেব্রুয়ারির পরে ক্ষমতায় আসতে না পারেন, তখন কী করবেন? জনগণ আর এসব হুমকি তে ভয় পায় না।”
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “এই দেশ, এই সমাজ ও এই রাষ্ট্রে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না।”
জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা শাখার আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, উপজেলা সেক্রেটারি মো. রশিদুজ্জামান শিশির, মোংলা উপজেলা নায়েবে আমীর ও সাবেক সফ ল ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অধ্যাপক কোহিনূর সরদার, পৌর জামায়াতের আমীর এম.এ. বারী, পৌর কর্মপরিষদ সদস্য ও চিলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. আনিসুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।#
About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

মোংলায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা জনগণ লুটেরা ও সন্ত্রাসীদের লাল কার্ড দেখাবে: শেখ আব্দুল ওয়াদুদ

Update Time : 03:36 pm, Tuesday, 3 February 2026