Breaking News

নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আই নশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ঝিনা ইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
যৌথ বাহিনীর আয়োজনে বুধবার (৪ ফেব্রæয়ারি) সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে মহড়াটি শুরু হয়।
পরে কোলা, জামাল, নিয়ামতপুর, মালিয়াট, রায়গ্রাম, বারো বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরু ত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়।
এই মহড়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদে শ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অংশগ্রহণ করে। সশস্ত্র টহল, যানবাহন পর্য বেক্ষন ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলা কাবাসীর মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংস তা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
ভোটারদের নির্বি ঘেœ ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা যৌথ বাহিনীর এ ধরনের মহড়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এতে এলাকায় নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …