পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশকৃত ৯ম পে- স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলার পাইকগাছা উপজেলা সকল সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দেরউপস্থিতিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা করেছেন।
মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়কপ্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিতহয়।
কর্মরত কর্মচারীরা কর্মসূচি চলাকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। যৌক্তিক দাবি তুলে ধরেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণ পদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসের সিএ আব্দুল বারী, উত্তমকুন্ডু,বিশ্বজিৎ সরদার,সুরজিত পাল, তুহিন বিশ্বাস, সহকারী উপজেলা ভূমি অফিসের অমর্ত্য বিশ্বাস, উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেবব্রত সরকার,মোঃ সরোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক অফিসের মোঃ শাহিদুজ্জামান সহ অনেকে।
এসময় উপজেলা সকল সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে