Breaking News

শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম তদন্তে দুদকের দিনভর অভিযান

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-১এর আওতাধীন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে “পো ল্ডার নং-১৫ পুনর্বাসন” প্রকল্পের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নী তি দমন কমিশন (দুদক)। দুদক কমিশনে লিখিত গোপন অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা কার্যালয়ের একটি বিশেষ টিম মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টানা এই অভি যান পরিচালনা করেন।

দুদক সমন্বিত জেলা খুলনা কার্যালয়ের সহকারী পরিচাল ক মো. রকিবুল ইসলাম, উপসহকারী পরিচালক মো. মহ সীন আলী এবং উপসহকারী পরিচালক মো. আশিকুর
রহমানের সমন্বয়ে গঠিত একটি দল সরেজমিনে পোল্ডার নং-১৫ পুনর্বাসন” প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

অভিযানকালে গাবুরা ইউনিয়নে চলমান এই টেকসই
বেড়িবাঁধ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক টিম।

দুদক কার্যালয়ে দাখিলকৃত অভিযোগের মধ্যে রয়েছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার যেমন, সঠিক গ্রেডের পাথর ও বালির পরিবর্তে লবণাক্ত ও মানহীন বালি ব্যবহার, নির্মাণ ত্রুটির মধ্যে রয়েছে, ব্লকের স্থায়িত্ব বাড়াতে সুপেয় পানি
ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে লবণাক্ত পানি, ডাম্পিংয়ে অনিয়ম করে আধুনিক পদ্ধতির পরিব র্তে দায়সারাভাবে নৌকা দিয়ে ডাম্পিং কার্যক্রম পরিচা লনা এবং ব্লকের সঠিক কিউরিং না করা এবং প্রয়োজনী য় সংখ্যক ব্লক ব্যবহার না করে কাজ সমাপ্ত করার চেষ্টা করে কিউরিংয়ে অবহেলা করা হচ্ছে।

তদন্তকালে প্রকল্পের কাজে এসব একাধিক ভয়াবহ অনিয়মের চিত্র ফুটে ওঠে। অভিযান চলাকালীন স্থানীয় এলাকাবাসী পাউবো-র দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন।

বারবার ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের শিকার উপকূলীয় এই অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই প্রকল্প গ্রহণ করেছে।

এলাকাবাসীর দাবি, যদি এই গুররুত্বপূর্ণ প্রকল্পেও দুর্নীতি হয়, তবে উপকূলবাসীর দুর্দশা কখনো ঘুচবে না।

অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, তারা সংগৃহীত তথ্য ও প্রমাণ যাচাই- বাছাই করে দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপ ক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন।

দুদক কর্মকর্তাদের এ্ সরেজমিন তদন্তে সাতক্ষীরার শ্যাম নগর উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষা য় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে সাধারণ মানুষ আশা বাদ ব্যক্ত করেছেন।

About admin

Check Also

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের সনাতনী সমাবেশে জনতার ঢল : বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু.. জয়ন্ত কুমার কুন্ডু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক …