Related Articles
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার-রানীনগর সড়কের পাশের ডোবা থেকে একটি আজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সান্তা হার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এখন পর্যন্ত লাশেরই পরিচয় মিলেনি। সে নারী না পুরুষ তাও জানাযায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর সান্তাহার রানীনগর ভাইয়া- সড়কে পশ্চিমপা শের ডোবা থেকে অজ্ঞাত একটি গলিত মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য ১০ জানুয়ারী এই ঘটনাস্থল জনৈক লছিরের বাগান এলাকায় ২৮ বছর বয়সী আরেক আজ্ঞাত যুব কের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এনিয়ে পাশাপশি দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানিয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আদমদীঘি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে গলিত লাশটি উদ্ধার করা হয়ে ছে।
লাশের শরীরে কোনো মাংশ না থাকায় এটি ছেলে নাকি মেয়ে তা শনাক্ত করা সম্ভব হয়নি।
লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আগের লাশের সাথে এই লাশের কোনো ঘটনা আছে কিনা/ তাও তদন্ত করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে