এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে আব্দুলপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ (২২) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত মাহদী হাসান মুরাদ লালমনিরহাট জেলার শিবরা মপুর এলাকার আব্দুল মালেকের সন্তান। শুক্রবার (৬ জা নুয়ারি ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহদী হাসান মুরাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এবিষয়ে আব্দুলপুর স্টেশন মাস্টার এস এম আবু সালেহ জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর জন্য আব্দুলপুর জংশনে থামে।
এ সময় মাহদী হাসান মুরাদ কিছু কেনার উদ্দেশ্যে ট্রেন থেকে নামার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।
Bartabd24.com সব খবর সবার আগে