Breaking News

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ৮৬ হাজার ৫৫১ জন

সাতক্ষীরা প্রতিনিধি:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ৮৬ হাজার ৫৫১ জন।
এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৪০ হাজার ৮৬৪ জন এবং  মহিলা ভোটার ৪৫ হাজার ৬৮৬ জন।
এছাড়া একজন হিজড়া ভোটার রয়েছে। জেলায় পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটার বেড়েছে ৪ হাজার ৮২২ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মুহ: মাসুদুর রহমান বিষয় টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা চারটি আসনে মোট ভোটার ছিল ১৩ লাখ ৮৬ হাজার ৭৭৬ জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল  ১৫ লাখ ৫৯ হাজার ৮৯ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভো টার ছিল ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা চারটি আস নের ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ, ৩২ হাজার ৭৭৫ জন।
মাত্র দু’ বছরের ব্যবধানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে ভোটার বেড়েছে ৮৬ হাজার ৫৫১।
এরমধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৪০ হাজার ৮৬৪ জন এবং মহিলা ভোটার বেড়েছে ৫৪ হাজার ৬৮৬ জন। তবে পুরুষের তুলনায় মহিলা ভোটার বেড়েছে ৪ হাজার ৮২২ জন। এ সময়ে হিজড়া ভোটার বেড়েছে একজন।
এনিয়ে জেলায় মোট হিজড়া ভোটার সংখ্যা হচ্ছে ১৩ জন।
সূত্র আরো জানায়, জেলা চারটি আসনে ৮৬ হাজার ৫৫১ জোন ভোটার বাড়লেও সে তুলনায় কেন্দ্রের সংখ্যা বাড়ে নি।
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা চারটি আসনে মোট ভোট কেন্দ্র ছিল ৬০২টি।
বর্তমানে চারটি আসনে মোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ৬০৯ জন। ৮৬ হাজার ৫৫১ জন ভোটারের জন্য কেন্দ্র বেড়েছে মাত্র সাতটি।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মুহ: মাসুদুর রহমান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাত ক্ষীরার চারটি সংসদীয় আসনে ৬০৯ টি কেন্দ্রে মোট ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিগত দ্বাদশ জাতীয় সংসদ  অপেক্ষায় এবার সাতক্ষীরার চারটি আসনে ভোটার বেড়েছে ৮৬ হাজার ৫৫১ জন।
তবে এবার পুরুষ ভোটারের তুলনায় বেড়েছে নারী ভোটা র। বেড়েছে একজন হিজড়া ভোটার।
তিনি আরো জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তবে এবারই প্রথম জেলার প্রতিটি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যা যা প্রতিটি কেন্দ্রে সুশৃংখল পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সহায়ক হিসাবে কাজ করবে।

About admin

Check Also

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের রান উইথ ম্যারাথন

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুর্নীতিবাজদের লালকার্ড দেখানোর মধ্য দিয়ে …