Breaking News

নির্বাচনে জনমনে আস্থা ফেরাতে সাতক্ষীরায় টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬।

নির্বাচন ঘিরে সীমান্ত জেলা সাতক্ষীরায় নিরাপত্তা জো রদার করেছে বিজিবি ৩৩ ব্যাটালিয়ন।

সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে এবং ভয়ভীতিহীন পরিবেশ তৈরি করতে গোয়েন্দা নজর দারির পাশাপাশি শুরু হয়েছে বিশেষ তল্লাশি অভিযান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে জেলার বিভিন্ন এলা কায় কে-৯ ডগ স্কোয়াড ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে এই যৌথ তৎপরতা শুরু হয়। বিজিবি সূত্র জানায়, ভোটে র পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সাতক্ষীরার সীমান্তবর্তী এলা কাসহ বিভিন্ন জনপদে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং আইনশৃঙ্খলা স্বাভা বিক রাখতে জনসাধারণের করণীয় সম্পর্কে সচেতন কর তে নিয়মিত সভা করছে বিজিবি।

সূত্র আরো জানায়, নাশকতার ঝুঁকি এড়াতে এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানরোধে সীমান্তবর্তী পয়েন্টগু লো তে কড়াকড়ি বাড়ানো হয়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে লক্ষ্যে টহল কার্যক্রম
জোরদার করা হয়েছে।

এলাকায় কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরো ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

বিশেষ করে সন্দেহভাজন স্থানে ডগ স্কোয়াড ব্যবহার
করে বিস্ফোরক বা অবৈধ অস্ত্রের সন্ধানে তল্লাশি চালা নো হচ্ছে।

নির্বাচনের দিন পর্যন্ত এই কড়া নজরদারি অব্যাহত থাক বে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহামন ওএসপি, পিএসসি জা নান, জনমনে আস্থাবৃদ্ধি ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আমরা নিরলসভাবে দায়িত্ব পালন করছি।

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

About admin

Check Also

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের রান উইথ ম্যারাথন

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুর্নীতিবাজদের লালকার্ড দেখানোর মধ্য দিয়ে …