Breaking News

মনিরামপুরে বিএনপি নেতা মফিজুর রহমানের সুস্থতা কামনায় দোয়া

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ অসুস্থ হয়ে চিকিৎসা ধীন রয়েছেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগা এ বিএ নপি নেতা বুধবার হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভ ব করলে তাকে দ্রুত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সে ভর্তি করা হয়।

চিকিৎসকদের প্রাথমিক সেবা গ্রহণের পর বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সহযোগী অধ্যাপক ডা. আব্দু ল মোমেনের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা গ্রহণ করবেন তিনি।
এদিকে তার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর মনিরামপুর কেন্দ্রীয় মসজিদসহ উপজে লার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মফিজুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মাসুদ পারভেজ রুবেল তা র পিতার সুস্থতার জন্য দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মা নুষের কাছে দোয়া কামনা করেছেন।

About admin

Check Also

নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নি‌য়ে নওগাঁয় …