Breaking News

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

হাবিব ওসমান, কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২ টি আগ্নে য়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬।
শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার বট তলা বাজার এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডা র অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানা ন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালী গঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড হতে পারে।
এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। সেসময় কাউকে আটক করতে না পারলেও পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১ টি বি দেশী পিস্তল, ১ ব্যারেলযুক্ত রিভোলভার ও ১ টি ম্যাগা জিন উদ্ধার।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালীগঞ্জ থানায়  সোপর্দ করা হয়ে ছে বলে জানিয়েছে র‌্যাব।

About admin

Check Also

মাদক নির্মূলে সর্বাত্মক ঐক্যের আহ্বান: রেকর্ড ভেঙে কঠোর বার্তা দিলেন ওসি শাহীনুর রহমান

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট)ঃ মাদককারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুল তে মোংলাবাসীর প্রতি …