Breaking News

শার্শার নাভারন বাজারে ‘সিটি পার্ক শপিংমল’-এর উদ্বোধন

শার্শা উপজেলা  প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ‘সিটি পার্ক শপিংমল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চারের আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা।

ফিতা কেটে শপিংমলটির উদ্বোধন করা হয় এবং পরে অতিথিরা বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

এ সময় তারা বলেন, আধুনিক এই শপিংমল চালু হওয়ায় নাভারন বাজারে কেনাকাটার পরিবেশ আরও উন্নত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শপিংমল কর্তৃপক্ষ জানায়, ‘সিটি পার্ক শপিংমল’-এ পো শাক, কসমেটিকস, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্যের আ ধুনিক দোকান রয়েছে। ক্রেতাদের জন্য পর্যাপ্ত পার্কিং, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সুবিধাও রাখা হয়েছে।

About admin

Check Also

যশোর সীমান্ত পথে ভারত থেকে আসাছে অবৈধ অস্ত্রের চালান। ভোটের মাঠ কতটুকু নিরাপদ

শার্শা উপজেলা প্রতিনিধি : নির্বাচনকে সামনে রেখে প্রভা ব বিস্তারে যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারত …