Breaking News

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মোংলায় জামায়াত প্রার্থীর কঠোর প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট :
মোংলা-রামপাল বাগেরহাট-৩ সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি প্রকাশ্যে লঙ্ঘন করে একই সময় কাছাকাছি স্থানে জনসভা আহ্বানের মাধ্যমে পরিকল্পিতভাবে সংঘা তের পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। এ অভিযোগে মোংলায় সংবাদ সম্মেলন করে কঠোর প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।
সোমবার (৯ ফেব্রুয়ারি২৬) দুপুরে মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়ো দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ প্রার্থীর দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলছে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি মোংলা হেলিপ্যাড মাঠে জামায়াত প্রার্থীর পূর্বনির্ধারিত শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিপক্ষ প্রার্থী ইচ্ছাকৃতভাবে তার সভাস্থল পরিবর্তন করে একই সময় মাত্র ২০০ গজ দূরত্বে জনসভা আহ্বান করেছে। এতে দুই পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মুখো মুখি অবস্থান সৃষ্টি হয়ে বড় ধরনের সংঘাত ও সহিংস ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া বিএনপি প্রার্থীর ধারাবাহিক উস্কানিমূলক, মানহা নিকর ও বিভ্রান্তিমূলক বক্তব্য নির্বাচনী উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করা হয়।
তার অনুসারীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদ র্শন, সন্ত্রাসী তৎপরতা এবং জামায়াতের নেতাকর্মীদের নির্বাচনী প্রচার ও কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনাও সং বাদ সম্মেলনে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড অন্ত র্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আ য়োজনের অঙ্গীকারকে সরাসরি প্রশ্নবিদ্ধ করছে।
পরিকল্পিতভাবে নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দেও য়ার অপচেষ্টা চলছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
এ পরিস্থিতিতে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি অবি লম্বে কার্যকর হস্তক্ষেপ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং প্রশাসনের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।#

About admin

Check Also

যশোর সীমান্ত পথে ভারত থেকে আসাছে অবৈধ অস্ত্রের চালান। ভোটের মাঠ কতটুকু নিরাপদ

শার্শা উপজেলা প্রতিনিধি : নির্বাচনকে সামনে রেখে প্রভা ব বিস্তারে যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারত …