Breaking News

ঝিনাইদহ-৪ আসনে আবারো স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা-ভাংচুর ৬জনকে পিটিয়ে আহত ॥

ঝিনাইদহ প্রতিনিধি-:
ঝিনাইদহ-৪(কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে একের পর এক স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতিকের সাই ফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিস ও সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর করা হচ্ছে।

ঘটনাটি নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়লেও পুলিশের নিরব ভুমিকা পালনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকেরা সবার প্রতি সমা ন সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। গত শনিবার (৭ফে ব্রুয়ারি) সন্ধ্যায় নলডাঙ্গায় বাজারে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের অফিস ভাংচুর করা হয়।

এ সময় অফিসে থাকা ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ফিরোজের কর্মী ওয়াজ্জেদ এবং তার ছেলে বাদশা ও আহাদ ,ঘড়াশুনি গ্রামের রাজ্জাকের ছেলে শামীম ও শ্রী মন্তপুর গ্রামের আয়নালের ছেলে জনিকে পিটিয়ে আহত করা হয়েছে।এর আগে গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর নির্বাচনী
অফিসে হামলা চালানো হয়।

এ সময় অফিসের টেবিল, চেয়ার ও তিনটি মোটরসাই কেল ভাংচুর করে। ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এরপর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। একই দিন রাতে ৮ জনের একটি দল পৌরসভার হেলাই গ্রামের স্বতন্ত্র প্রা র্থী সাইফুল ইসলাম ফিরোজের আরেকটি নির্বাচনী অফি সে হামলা চালায়। অফিসে থাকা চেয়ারগুলো ভাংচুর ক রে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

অপরদিকে গত ৪ ফেব্রুয়ারি বুধবার রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে ধানের শীষ প্রতী কের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে বাগবিন্ডার এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি ব্যবসাপ্র তি ষ্ঠানে ভাঙচুরের করা হয়। এ সময় আহত করা হয় ৩জন কে।

এছাড়া প্রতিদিন নির্বাচনে এলাকায় বিভিন্ন জায়গায় বিছিন্ন ঘটনা ঘটতেই আছে।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, আমার কর্মী- সমর্থকরা সর্বোচ্চ ধৈর্য্যরে পরীক্ষা দিচ্ছে।

প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নামনিলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘিœত হবে আমি মনে করি। নির্বাচন দিন
যতই ঘনিয়ে আসছে ততই আসার প্রতি অবিচার করা হচ্ছে।

প্রশাসনও এক রকম পক্ষ-পাতিত্ব করছে বলে মনে হচ্ছে।
এ ব্যাপারে ধানের শীষ প্রতিকের প্রার্থী রাশেদ খানের মো বাইলে ফোন দিলে তিনি জানান, তার নেতাকর্মী, সমর্থ কেরা হামলা-ভাংচুরের সাথে জড়িত নয়।

স্বতন্ত্র প্রার্থী লোকজনই নিজেদের অফিস-ব্যবসা প্রতিষ্ঠা ন নিজেরাই ভেঙ্গে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, স্বতন্ত্র প্রা র্থী সাইফুল ইসলাম ফিরোজের নলডাঙ্গায় অবস্থিত অ ফিস ভাংচুরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ঘটনা স্থল রিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

About admin

Check Also

তানোরে বিএনপির নির্বাচনী জনসভা

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগ ঠনের উদ্যোগে স্মরণকালের সর্ববৃহৎ নির্বাচনী জনসভা …