Breaking News

ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদর উপ জেলার আংশিক) একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌ রসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যা লয় কেন্দ্র থেকে এসব রেজাল্ট শিট জব্দ করা হয়।

ভোট প্রদানের হার চার ধাপে ইসিকে পাঠানোর নির্দেশ ভোট প্রদানের হার চার ধাপে ইসিকে পাঠানোর নির্দেশ এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন কর ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। রেজাল্ট শিট জব্দের পর ওই ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানিয়েছেন, ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে।

সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে। প্রিজাইডিং অফিসারকে প্রয়ো জনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট ২৩টি রেজা ল্ট শিটে স্বাক্ষর করে ছেন।

About admin

Check Also

ঝিনাইদহ-৪ আসনের একটি কেন্দ্রের ২ এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ, প্রিজাইডিং অফিসার বদল

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাড়িপাল্লা ও ধানের …