Related Articles
চারঘাট(রাজশাহী)প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭.৩০ থেকে এবং শেষ হয়েছে বিকেলে ৪.৩০ মিনিটে।
এ দিন সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ছিল নারী ভোটারদের উপস্থি তি চোখে পড়ার মত। নারী ভোটারা অনেকেই ফজরের নামাজ শেষ করেই চলে আসছেন ভোট কেন্দ্রে।
তবে চোখে পড়ে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রাজ শাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের শলুযা ডিগ্রী কলেজ ভোটকেন্দ্রে ছেলে ও ছেলের বউয়ের কোলে চেপে ভোট দিতে এসেছেন শতবর্ষী বৃদ্ধা শুনাভান বেগম।
ছেলে শাহাবুর রহমানের দাবি, তার মার বয়স ১১৭ বছর। তার মায়ের জন্ম ১৯১৭ সালের ১০ নভেম্বর। পায়ে চলার শক্তি হারিয়েছেন। তবে চোখে ও কানে এখনো ভালোই
শুনেন। তবে ভোট দেওয়ার প্রতি তার খুব আগ্রহ ছিল, তাই কোলে চাপিয়ে ভোট দিতে নিয়ে এসেছেন তার ছে লে। এসময় শুনাভান বেগম বলেন, জীবনের শেস সময়ে ভোট দিতে পেরে ভালোই লাগছে। আর কখনও ভোট দিতে পারবো না মনে হয়। তাই ভোট দিতে আসছি।
শাহাবুর বলেন, ‘মাকে এনে ভোট দিতে পেরে ভালো লাগ ছে। মায়ের একটা ইচ্ছে পূরণ করতে পারলাম। শুনাভান বেগমের মত আরো কয়েকজন নারী ও পুরুষ ছিলেন বিভিন্ন ভোট কেন্দ্রে। তাদের মধ্যে সাবু নামের একজন বৃদ্ধের সঙ্গে কথা হয় মাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।
তিনি বলেন, অনেক বছর ভোট দিতে পা রিনি। এবারের নির্বাচনে জীবনের শেষ সময় ভেবে ভোরেই নাতীর হাত ধরে ভোটনদিতে আসছি।
Bartabd24.com সব খবর সবার আগে