Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় কৃষকের দুইবিঘা জমির তরমুজ ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

  • Reporter Name
  • Update Time : 02:23 pm, Monday, 16 February 2026
  • 81 Time View

Oplus_131072

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে রাতের আঁধারে এক কৃষকের তরমুজ ক্ষেত লন্ডভন্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা জমি থেকে সমুদয় তরমুজের চারা উপড়ে ফেলে সম্পূর্ন ক্ষেত নষ্ট করে দিয়েছে বলে জাননা গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে কৈখালী ইউনিয় নের জয়াখালী গ্রামে এঘটনা ঘটে। এতে করে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি বড় ধরনের আর্থিক বিপর্যয়ের আশঙ্কায় পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের বাসিন্দা মাওলানা আমিন আলী দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

তিনি শ্যামনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংসারের খরচ নির্বাহ করতে তিনি দুই বিঘা জমিতে এবার তরমুজ চাষ করেছেন।

কিন্তু রোববার গভীর রাতে দুর্বৃত্তরা তার তরমুজ ক্ষেতে ঢুকে চারাগাছ উপড়ে ফেলে জমির বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কৃষক আমিন আলী জমিতে গিয়ে দেখেন তার ক্ষেতে সারিবদ্ধভাবে লাগানো তরমুজের চারাগাছগুলো উপড়ে ফেলা হয়েছে। ক্ষেতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারাগাছ।

আশপাশের জমিগুলোতে তরমুজের চারা ঠিকঠাক থাক লেও কেবল মাওলানা আমিন আলীর ক্ষেতেই এ ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে জানান স্থানীয়রা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার চরম উদ্বেগ প্রকাশ
করেছে। তাদের দাবি, তরমুজ চাষই ছিল এ মৌসুমে তা দের আয়ের একমাত্র ভরসা।

এখন চারা নষ্ট হওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছেন তারা।
ঘটনার বিষয়ে আমিন আলীর ভাই মোমিন আলী বলেন, আমার ভাই গরিব মানুষ, দিনমজুর।

খেতে-খামারে কাজ করে সংসার চালাই। তার সঙ্গে এমন জঘন্য আচরণ হওয়া সত্যিই দুঃখজনক। দীর্ঘ স্বৈরশাস নের পরে যখন আমরা একটু সুশাসনের আশা করেছিলা ম, তখনই আবার রাতের আঁধারে ফসল নষ্ট করে আমা দের আর্থিকভাবে বিপর্যস্ত করা হলো। আমরা এর বিচার চাই।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলা মের পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন মাওলানা আমিন আলী।

নির্বাচনের কয়েকদিনের মধ্যেই তার জমিতে এমন ঘটনা ঘটায় পরিবারটির ধারণা, রাজনৈতিক আক্রোশ থেকেই
এ ধ্বংসযজ্ঞ চালানো হতে পারে।

ক্ষতিগ্রস্ত কৃষক মাওলানা আমিন আলী বলেন, স্থানীয়ভা বে কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আগে কখনো কারও সঙ্গে বিরোধও ছিল না।

আমার মনে হয় রাজনৈতিক মতাদর্শের কারণেই আমার ফসল নষ্ট করে আর্থিকভাবে আমাকে ক্ষতি করা হয়েছে। যারা এই জঘন্য কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে আমিন আলীর স্ত্রী বলেন, সা রা বছর আমাদের পরিবারের অবলম্বন এই তরমুজ ক্ষে ত। যারা আমাদের উপার্জনের পথ নষ্ট করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এলাকাবাসীরা জানান, মাওলানা আমিন আলী স্থানীয় মক্তবে পড়ানোর পাশাপাশি মসজিদ কমিটির সেক্রেটা রির দায়িত্ব পালন করেন। কৃষিকাজই তার পরিবারের একমাত্র আয়ের উৎস।

স্থানীয়ভাবে তার সঙ্গে কারও শত্রুতা নেই বলেও দাবি করেন তারা। এলাকাবাসীর ধারণা,দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া এবং জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণায় সরব ভূমিকা রাখায় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

এবষিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সাতক্ষীরায় কৃষকের দুইবিঘা জমির তরমুজ ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

Update Time : 02:23 pm, Monday, 16 February 2026