সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়,ড.নাসিমুল গনিকে মন্ত্রিপরি ষদের সচিব হিসেবে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বা র্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
প্রখ্যাত সাংবাদিক ওসমান গণির ছেলে ড. নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তার হিসেবে পরিচিত।
তিনি মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন