Breaking News

নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানাতে বেনাপোলে বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত

আতিকুজ্জামান বেনাপোল (শার্শা) যশোর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহ মান বাংলাদেশ ১১তম প্রধামন্ত্রী হওয়ায় এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)-কে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রী নির্বাচিত করায় বেনাপোলে আলহাজ্ব নুরুজ্জা মান লিট নের পক্ষ থেকে জনাব তারেক রহমান-কে প্রাণ ঢালা অভিনন্দন জানাতে এক বিশাল শুভেচ্ছা র‍্যালি অনু ষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৮ই ফেব্রুয়ারী ২০২৬) বিকেল ৫ টার সময় বেনাপোলে বিএনপি,যুবদল,কৃষকদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল,মৎস্যজীবীদল ও মহিলা দলের উদ্যোগে নব নির্বাচি ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জা নাতে এক বিশাল শুভেচ্ছা রেলি বের করা হয়।

রেলিটি শান্তিপূর্ণ ভাবে বেনাপোল স্থলবন্দর থেকে শুরু করে বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক ও স্থলবন্দর বিভিন্ন এলাকা ঘুরে নুরুজ্জামান লিটনের নির্বাচনী কার্যা লয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোস্তা ফিজুর রহমান বাবু তার বক্তব্যে বলেন,গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি,টেকসই উন্নয়ন ও স্থায়ী অগ্রগতির পথে এগিয়ে যাবে,দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতু ন সরকারের সফলতা কামনা এবং প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিপরিষদের দায়িত্ব গ্রহণে প্রতিষ্ঠানটি গভীর শ্রদ্ধা ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন তিনি।

About admin

Check Also

চলতি অর্থবছরের সাত মাসেই রেকর্ড: মোংলা বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে অভূতপূর্ব প্রবৃদ্ধি

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট : মোংলা সমুদ্র বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর …