Related Articles
ফকির গোলাম তাবরেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট -৩ (মোংলা ও রামপাল) আসন থেকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখালেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)
বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্র ণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ দুই হাজার ১৯৩ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি।
এলাকায় তিনি বিনামূল্যে কয়েক লাখ মানুষের চোখের চিকিৎসাসহ অসহায় মানুষকে সহায়তা করে ব্যাপক প্রশং সা পেয়েছেন।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জনিয়িার এটি এম আকরাম হোসেন তালিম প্রতিক্রিয়ায় বলেন, খবর পেয়েছি ড. লায়ন ফরিদুল ইসলাম বন, পরিবেশ ও জল বায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। এ খবরে আমরা অত্যন্ত আনন্দিত।
তিনি আরও বলেন, অবহেলিত বাগেরহাটবাসিকে মন্ত্রিত্ব উপহার দেওয়ার জন্য আমরা জেলাবাসীর পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আগামী দিনে আমরা সকলে মিলে বাগেরহাট জেলার উন্ন য়ন করতে চাই এবং আমাদের নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।
Bartabd24.com সব খবর সবার আগে