Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘেরের পানিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 03:37 pm, Wednesday, 18 February 2026
  • 76 Time View

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘেরের পানিতে পড়ে মো. আবু দাউদ মিস্ত্রি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের একটি মাছের ঘেরে এঘটনা ঘটে।

পরে ওই ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধ মো. আবু দাউদ মিস্ত্রি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের মৃত ময়েজ উদ্দিন মিস্ত্রির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দাউদ মিস্ত্রি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের এক টি মাছের ঘেরে তার দেহ ভাসতে দেখে পরিবারের সদস্য দের খবর দেন। পরে ঘেরের পানি থেকে বৃদ্ধেও মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দাউদ মিস্ত্রির বড় ছেলে মোঃ আব্দুল মমিন জানান, তার বাবা প্রায়ই বাড়ি থেকে একা বের হয়ে যেতেন।

ধারণা করা হচ্ছে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর
অসাবধানতাবশত তিনি ঘেরের পানিতে পড়ে যান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহ মান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের
ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘেরের পানিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

Update Time : 03:37 pm, Wednesday, 18 February 2026