ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহ মান শান্ত এবং টোটন হোসেন নামে দুই যুবক নিহত হয়ে ছে।
শুক্রবার (২০ ফেব্রুযারি) রাত ১১ টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলার হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শাহরিয়ার রহমান শান্ত (৩২) শহরের আরাপপুর পাড়ার দুখি মাহমুদ সড়কের শাহিনের ছেলে এবং টোটন ঝিনাই দহ পৌরছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং ব্যাপারী পাড়ার
আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরাপপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলে শান্ত এবং টোটন টার্মিনা লের দিকে যাচ্ছিলেন এসময় অপরদিক থেকে ছেড়ে আ সা একটি ট্রাকের সাতে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটর সাইকেল চালক গুরতর আঘাত প্রাপ্ত হয়ে দুর্ঘটনা স্থলেই মৃত্যু বরণ করে এবং মোটর সাইকেলের আরহী টোটনকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে
যাওয়া হয় এরপর পর টোটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।
পরে শনিবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় টোটনের মৃত্যু হয়। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জ য় বিশ্বাস দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেন।
টোটন ও শান্তর মৃত্যুতে ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভা পতি সোমেনুজ্জামান সোমেন শোক প্রকাশ করেছেন। নিহত দুই পরিবারে চলছে শোকের মাতম।

Reporter Name 



















