ঝিনাইদহ প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান থাকলেও ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।
শহরের একটি বেসরকারি ক্লিনিকে পতাকা স্ট্যান্ডের চূড়া য় উত্তোলন করা হয় পতাকা।
এছাড়া জাতী বিশ্ববিদ্যালয়-এর ঝিনাইদহ আঞ্চলিক কা র্যালয়ে জাতীয় পতাকা কালো পতাকার নিচে উত্তোলন করা হয়েছে বলে দেখা গেছে। বিধিমেতাবেক জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখলেও তা কখনই কালো পতাকার নিচেই যাবে না।
কালো পতাকা ছোট স্ট্যান্ডে বাধতে হবে তা অবশ্যই জাতীয় পতাকার নিচেই থাকবে।
শহরের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও পতাকা অর্ধনমিত না রেখে পূর্ণ উচ্চতায় তোলা হয়েছে, যা আজ কের জন্য অবমাননা কর।
সচেতন নাগরিকরা বিষয়টি জাতীয় পতাকার অবমা ননা র শামিল হিসেবে দেখছেন।
এব্যাপারে শামীমা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা.শামীমা সুল তানা বলেন আমাদের কাজের ছেলেটি বিষয়টি ভূল ক রেছে আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি এখন নামিয়ে ঠিক করে দেওয়া হয়েছে।
বিষয়টি দেখভালের জন্য সচেতন মহল প্রশাসন ও সং শ্লিষ্ট শাখার সুদৃষ্টি কামনা করেছেন।

Reporter Name 



















