শার্শা উপজেলা প্রতিনিধিঃ
আমি প্রতিশ্রুতি দিতে আসিনি, দায়িত্ব নিতে এসেছি। শার্শা উপজেলার দুর্নীতি, বৈষম্য ও অবহেলা দূর করে এ কটি আদর্শ ও মডেল শার্শা গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার।এভাবেই নিজের প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন শার্শা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজীজুর রহ মান।
রবিবার সকালে শার্শা উপজেলার দিহি ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধার ণ মানুষের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ার ম্যান পদপ্রার্থী মকবুল হুসাইন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি আজীজুর রহমান আরো বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।
জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি নিজেকে জনগণের খাদেম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে শার্শা উপজেলাকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরি ণত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সামাজি ক সম্প্রীতি বজায় রাখা হবে তার অগ্রাধিকার। কোনো দল-মতের বিভাজন নয়, উন্নয়ন হবে সবার জন্য, উল্লেখ করে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কা জ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিহি ইউনিয়ন জামায়া তে ইসলামীর সভাপতি মোহাম্মদ ওয়িজুর রহমান পিকুল, ইউনিয়ন সেক্রেটারি সাইফুল হাসান, মাওলানা কমর উ দ্দিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রবিউল ইস লাম, সিদ্দিকুর রহমান, প্রভাষক শাহাবুদ্দিন, প্রভাষক মাসুদ মজুমদার, প্রভাষক শুকুর আলীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে দিহি ইউনিয়নকে একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Reporter Name 



















