Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত বোমাবাজি ও সন্ত্রাস করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মজিবুর রহমান মঞ্জু মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য

জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত:

  • Reporter Name
  • Update Time : 03:18 pm, Monday, 23 February 2026
  • 62 Time View
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জীবননগর উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার(২৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে জীবননগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. আ শরাফুল আলম রাসেল কে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো.আশরাফুল আলম রাসেল। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলম গীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাই হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উদ্ভিদ সংরক্ষণ কর্ম কর্তা বকুল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, অসাধু উপায়ে কোন ব্যবসায়ী যেন সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে সবার নজর দিতে হবে।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ন্যায্য মূল্যে সার পেতে কৃষকেরা যেন কোন ভোগান্তিতে না পড়ে।।চলতি মৌসুমে এই উপজেলায় সারের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে হবে।
এছাড়াও মতবিনিময় সভায় প্রকৃত কৃষকের নিকট কৃষি প্রণোদনা সঠিকভাবে বিতরণের গুরুত্বারোপ করা হয় ও নিয়মিত বাজার তদারকি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ,বিসিআইসি ও বিএডিসি ডিলারেরা উপস্থিত ছিলেন।
About Author Information

Popular Post

চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা

জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত:

Update Time : 03:18 pm, Monday, 23 February 2026