আতিকুজ্জামান বেনাপোল (শার্শা) যশোর :যশোর জেলা র শার্শা উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট আইনজীবী অ্যা ড ভো কেট নার্গিস পারভীন মুক্তি–কে আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চান যশোরের সর্বস্তরের মানুষ।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে পরী ক্ষিত এই নেত্রী সংসদে গেলে নির্যাতিত ও অবহেলিত মা নুষের কণ্ঠস্বর আরও জোরালো হবে।
দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন অ্যাডভো কেট মুক্তি।
আন্দোলনের সময় একাধিকবার পুলিশি নির্যাতন, লাঠি চার্জ ও হয়রানিমূলক মামলার শিকার হন তিনি। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হলেও রাজপথ ছাড়েননি কখনো।
গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন আ পসহীন।
তিনি সাবেক সফল মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম–এর ঘনিষ্ঠ ও আস্থাভাজন নেতা শহীদ শাহিনুর রহমান স্বপ নের সহধর্মিণী।
প্রায় ২৬ বছর আগে স্বামীকে হারানোর বেদনা শক্তিতে রূপান্তর করে জাতীয়তাবাদী আদর্শে নিজেকে সম্পূর্ণ ভাবে নিবেদিত করেন তিনি।
ব্যক্তিগত শোককে পেছনে ফেলে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে হয়ে ওঠেন এক অনন্য দৃষ্টান্ত।
বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি ঢাকা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক এবং ঢাকা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাই ব্যুনাল-৯–এ পিপি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। আইন পেশায় ন্যায়বিচার নিশ্চিত করার পাশা পাশি রাজনীতিতেও নারী ও নির্যাতিত মানুষের পক্ষে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাঁকে ঢাকা জেলার নিপী ড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের সদস্য হিসেবে মনোনীত করেছে।
তাঁর একমাত্র কন্যা রাফিউন্নিছা স্বপ্নও ছাত্রদলের রাজ নীতিতে সক্রিয়।এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের মতে, মাঠের রাজনীতি থেকে উঠে আসা এই ত্যাগী ও পরীক্ষিত নেত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে যশোরের নারী সমাজ, নির্যাতিত ও অবহেলিত মানুষের অধিকার আদায়ে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখতে পার বেন।
বিশেষ করে নারী ক্ষমতায়ন, আইনি সহায়তা ও গণতা ন্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অব দান রাখবে বলে তারা মনে করেন।
তৃণমূলের জোর দাবি—সংগ্রাম, ত্যাগ ও সততার পরীক্ষায় উত্তীর্ণ অ্যাডভোকেট নার্গিস পারভীন মুক্তিই যশোরের সংরক্ষিত নারী আসনের জন্য একজন যোগ্য ও সময়ো পযোগী প্রতিনিধি।

Reporter Name 



















