Breaking News

ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ

ঝিনাইদাহ প্রতিনিধি: ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার জন্য ক্ষতিগ্রস্থ জমি ও ব্যবসায়ীদের মাঝে বৃহস্প তিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে।

এসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতি রিক্ত জেলা প্রশাসক এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার নির্মল কান্তি তালুকদার, আহ মেদ সাদাতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোট ৪২ জনকে ৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার ১০৬ টাকার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, “ঝিনাইদ হ-যশোর মহাসড়কের ৬ লেন প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

ক্ষতিপূরণের চেক বিতরণও এই কাজের একটি অংশ। আগামী বুধবার আরও কিছু চেক হস্তান্তর করা হবে।”

About admin

Check Also

মাদক নির্মূলে সর্বাত্মক ঐক্যের আহ্বান: রেকর্ড ভেঙে কঠোর বার্তা দিলেন ওসি শাহীনুর রহমান

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট)ঃ মাদককারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুল তে মোংলাবাসীর প্রতি …