Breaking News

পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি স্বাভা বিক রাখতে পাইকগাছা পৌরসভার বাজার পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মাও আবুল কালাম আজা দ।

এ সময় তিনি পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বো ধন করেন।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা সহ কারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং পাইক গাছা থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া।

পরিদর্শনকালে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, ভেজা লমুক্ত খাদ্যপণ্য বিক্রি নিশ্চিত করা এবং ক্রেতাদের সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসা য়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, রমজানের পবিত্রতা বজায় রাখা এবং সাধা রণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসময় তিনি পাইকগাছা পৌরসভায় মশক নিধন কর্মসূ চির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আর রমজানজুড়ে বাজার মনিটরিং ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃ পক্ষ।

About admin

Check Also

মাদক নির্মূলে সর্বাত্মক ঐক্যের আহ্বান: রেকর্ড ভেঙে কঠোর বার্তা দিলেন ওসি শাহীনুর রহমান

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট)ঃ মাদককারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুল তে মোংলাবাসীর প্রতি …