মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর পোরশায় কবর স্থান থেকে ১৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের কবরস্থান থেকে মূর্তি টিকে উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলি শ জানতে পারে শীতলী গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানে একটি মূল্যবান কষ্টিপথ রের মূর্তি পড়ে রয়েছে।
পরে রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে কবর স্থানের মাঝামাঝি স্থানে একটি আম গাছের নিচ থেকে
পরিতক্ত অবস্থায় মূর্তিটিকে উদ্ধার করা হয়।
মূর্তিটির উচ্চতা ৫৬ ইঞ্চি এবং ওজন ১৩৭ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মূর্তিটি বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কষ্টিপাথরের মূর্তিটি প্রায় হাজার বছরের পুরনো।
মূর্তিটি আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান প্রতœতাত্ত্বিক সম্প দ। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি সংক্রান্তে পরবর্তী আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে