Related Articles
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া ৩ আদমদীঘি-দুপচাঁচিয়া নিয়ে গঠিত সংসদীয় আসনের নববনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন সকল ষড়যন্ত্রের দেওয়াল ভেঙে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আগামীর নতুন বাংলাদেশের নেতৃ ত্ব দিচ্ছেন।
দেশের ৮০ ভাগ মানুষের স্বপ্ন ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন এবং আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে একটি সুখী সমৃদ্ধ শালী দেশ হিসেবে জাতির কাছে উপহার দিবেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দে শবাসীর ভোটের রায়ে বিএনপি সরকার গঠন করেছে।
বিরোধি দলকে উদ্দেশ্য করে বলেন জনগনের ভোটের রায়ের বিরুদ্ধে ষড়যন্ত করা হলে দেশের জনগনই এর জবাব দিবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের দেওয়া সংবর্ধনা ও সংবাদিকদের সাথে মত বিনিময় অনু ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলীর সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় অনু ষ্ঠানে তিনি আরোও বলেন বগুড়ার কারনে দীর্ঘ ১৭ বছর আমাদের সংসদীয় এলাকায় বিগত সরকার বৈষম্য করে ছে।
এখন সময় এসেছে প্রধানমন্ত্রীর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত করে আদমদীঘি-দুপচাঁ চিয়ার রাস্তা-ঘাটসহ সকল উন্নয়নের পাশাপাশি সান্তাহার জংশনে লোকোমোটিভ ইঞ্জিন মেরামতের কারখানা, সান্তাহার জংশন স্টেশন থেকে নওগাঁ, সাপাহার হয়ে রহনপুর পর্যন্ত নতুন রেলপথ চালু , সান্তাহারের ২০ শয্যার হাসপাতাল চালু, সান্তাহারের আধুনিক মানের স্টেডিয়া মেকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম রুপে রূপান্তরিত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা রয়েছে।
অনুষ্টান শুরুর পূর্ব মুহূর্তে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা শুভেচ্ছা ক্রেস্ট দেওয়া হয়েছে। এসময় উত্তরা ঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোপেন শীল, তথ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, কোষাধক্ষ্য শামসুর রহমান, সদস্য শফির উদ্দীন, সজীব হাসান, মিরু হাসান,শামীম আহমেদ, আতিক,আলমগীর, ওলি রেজা, উজ্জ্বল হোসেন উপস্থিত ছিলেন। #
Bartabd24.com সব খবর সবার আগে