Breaking News

তানোরে বিদ্যুতের খুঁটিতে উঠ বাকপ্রতিবন্ধী কিশোরের আত্মহত্যার চেষ্টা 

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে মোবাইল ফোন কিনে না দেয়ায় বাক প্রতিবন্ধী এক কিশোর অভিমান করে বিদ্যুত সঞ্চালন লা ইনের খুঁটিতে (পোল) উঠে আত্মহত্যার চেষ্টা করেছে।
এ খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তা কে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেনওই কিশোরের নাম সুমন (১৮)। সে চিমনা গ্রামের মাহাতাব আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)সকালে চিমনা গ্রামের পাশের মাঠের মাঝে বিদ্যুৎ সঞ্চালন লাইনে র  (হাই ভোল্টেজ) খুঁটিতে উঠতে দেখতে  পান কিছু কৃষ ক। সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করেন,এতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরে তানোর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাকে খুঁটি থেকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছেন।
এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যে র সৃষ্টি হয়েছে।#

About admin

Check Also

শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আ পন হোসেন (১৬)ও মিলন হোসেন(১৯) নামে …