Related Articles
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে নির্বাচনী কেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে দিকনির্দেশনা মূলক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, রোববার (৯ নভেম্বর) উপজেলা ডাকবাংলো মাঠে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
এদিন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএন পির আহবায়ক ও তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, সরনজাই ইউপি চেয়ারম্যান মো জাম্মেল হক খান, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইস লাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহবায়ক রেজওয়ানুল ইসলাম রেজা, সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, সুলতান আহম্মেদ মাস্টার,তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হো সেন তোফা, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি,পাঁচন্দর ইউ নিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সম্পাদক আব্দুল গাফফার,কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাহিদুর রহমান জাহিদ, সম্পাদক ডায়মন্ড সরদার,চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান, সম্পাদক সাজ্জাদ হোসেন,রায়হানুল হক রায়হান, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোতালেব হোসেন এবং উপজে লা মহিলা দলের সভানেত্রী পলি বেগম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেনপ্রমূখ।
এছাড়াও উপজেলার দুই পৌরসভা এবং সাত ইউনিয়নের (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় স ভায় বক্তাগণ বলেন, অতীতে কি হয়েছে, তা ভুলে গিয়ে এখন থেকে সবাইকে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।#
Bartabd24.com সব খবর সবার আগে