Dhaka , Friday, 13 November 2026
সর্বশেষ:
চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসল ও ইটভাটার ক্ষতি!  তানোরে নির্মাণাধীন কোল্ড অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ  তানোরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে ধর্ষণ চেষ্টার মিথ্য মামলার অভিযোগ নবীন বরণ ও প্রাক্তন শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা দিল মহেশপুর পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ঠিকাদার লাপাত্তা,দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ চালান আটক মাদারীপুরে খাদ্য কর্মকর্তা শেখ জিকরুলের দক্ষতা ও মান বিক আচরণে প্রশংসায় স্থানীয়রা,অপপ্রচারের প্রতিবাদ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি

প্রধান উপদেষ্টা:সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন,চিন্তা-ভাবনা করে ভোট দিন

  • Reporter Name
  • Update Time : 03:53 pm, Monday, 22 December 2025
  • 53 Time View

ডেস্ক নিউজ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্ব র্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউ নূস।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘আপনি দেশের মালিক।

এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে, সেটা আপনি ঠিক করুন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন। চিন্তা-ভাবনা করে ভোট দিন।’

আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ শীর্ষক প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ কর তেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বিশেষভাবে তরুণ সমাজ, নারী ভোটার ও প্রথমবারের মতো হওয়া ভোটার দের এগিয়ে আসতে বলেন।

তিনি বলেন, ‘আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি- আপনারা এগিয়ে আসুন।

প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধা ন্তে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলা দেশ।’

ভয়হীন ও মুক্ত পরিবেশে ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা-থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ।

সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দেশের প্রতিটি নাগরিকেরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ভোটাধিকার কারো দয়া নয়- এটি আমাদের সাংবিধানিক অধিকার।

এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি, আমা দের ভবিষ্যৎ কোন পথে যাবে।

একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রতিটি নাগ রিকের দায়িত্ব।

ড. ইউনূস বলেন, ‘চলুন, ভোট দেই- নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন পৃথিবীর জন্য।’

‘ভোটের গাড়ি’ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দ বাণী বহনকারী বহর।

এটি জানিয়ে দেবে, আপনার একটি ভোট কতটা গুরুত্বপূ র্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।

তিনি জানান, এবারের নির্বাচনে ভোটারদের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠি ত হবে।

দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সাথে আলো চনা করে এই সনদ প্রস্তুত করা হয়েছে।

জনগণ এই সনদে সমর্থন দিলে দেশের ভবিষ্যৎ দীর্ঘমে য়াদে নিরাপদ ও স্থিতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সনদের পক্ষে থাকলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট।

এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটে র গাড়ি- সুপার ক্যারাভান।

এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্প র্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

গণতান্ত্রিক এই যাত্রাকে সফল করতে প্রধান উপদেষ্টা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সূত্র : বাসস

About Author Information

Popular Post

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা

প্রধান উপদেষ্টা:সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন,চিন্তা-ভাবনা করে ভোট দিন

Update Time : 03:53 pm, Monday, 22 December 2025