Dhaka , Saturday, 14 November 2026
সর্বশেষ:
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা নবীন বরণ ও প্রাক্তন শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা দিল মহেশপুর পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল মাত্র ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার ঠাকুরগাঁওয়ে বাড়ছে শিশু রোগী, ৪৫ শয্যায় ভর্তি ১৫৪, মেঝেতেও ঠাঁই নেই ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী শৈলকুপায় রাতে পাচারের সময় ডিএপি সার আটক শালিখায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, গোবিন্দ রায়ের বাড়ির সবকিছু পুড়ে ছাই ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঝিকরগাছা একাদশ চ্যাম্পিয়ন চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসল ও ইটভাটার ক্ষতি! 

মুখ খুলে ঘুমানো কি কঠিন রোগের লক্ষণ?

  • Reporter Name
  • Update Time : 06:14 am, Friday, 15 August 2025
  • 46 Time View

শিশুদের মাঝে এই প্রবণতা বেশি দেখা যায়। প্রাপ্ত বয়স্ক অনেকেই আছেন যারা ঘুমানোর সময় মুখ খুলে রাখেন। বেশির ভাগ ক্ষেত্রে এটি ঠান্ডাজনিত রোগের কারণ হয়, নাক বন্ধ থাকলে কিংবা টনসিলে সমস্যা থাকরেও মুখ দিয়ে নিশ্বাস নিতে হয়। কিন্তু কিছু ক্ষেত্রে এটি ভয়ংকর রোগের আভাস দেয়।

চিকিৎসকেরা বলছেন, ঘুমের সময়ে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস বড় বিপদের কারণ হতে পারে। যারা সব সময়েই মুখ হাঁ করে ঘুমোন, তাদের স্লিপ অ্যাপনিয়ার সমস্যা থাকতে পারে। রাতে ঘুমের মধ্যে মনে হয় শ্বাস আটকে গিয়েছে। এবং অনেক সময় এটি ভয়াবহ কিছু ঘটার লক্ষণ দিতে পারে। 

এর পেছনেও কারণ আছে। যাদের শরীরে মেদ বেড়ে যায় তারা এই রোগের আক্রান্ত হতে পারেন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদেরও ভয়ের কারণ আছে। যাদের থাইরয়েডের সমস্যা আছে, স্থূলত্ব বেশি— তাদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকিও বেশি। প্রভাবও বেশি।

ঘুমের মাঝে যারা একটানা মুখ দিয়ে শ্বাস নেন, তাদের অনেকেরই ঘুমের মধ্যে শ্বাস আটকে যায়। মাঝরাতে ঘুম ভেঙে বিষম খান, বুক ধড়ফড় করে। অনেকে আবার বুকে চাপ অনুভব করেন। এই সবই হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। সেই সঙ্গে রক্তচাপও বাড়তে থাকে। এটি ধারাবাহিকভাবে হতে থাকলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ দেখা দেয়।

মূলত অতিরিক্ত ওজন, অধিক ধূমপান, মদের নেশা, টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এই ধরনের স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই রোগের লক্ষণ দেখে আগেভাগে সতর্ক হতে হবে।

Tag :
Popular Post

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা

মুখ খুলে ঘুমানো কি কঠিন রোগের লক্ষণ?

Update Time : 06:14 am, Friday, 15 August 2025