Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

Oplus_16908288

শার্শা উপজেলা প্রতিনিধিঃ অতিরিক্ত কাজের জন্য অধি কাল ভাতা পুনরায় চালুর দাবিতে যশোরের বেনাপোল স্থলবন্দরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বন্দরে কর্মরত কর্মচারীরা।

রবিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই কর্ম সূচির কারণে বন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম এবং পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট ও ভোগান্তি। “

স্থলবন্দর দাবি আদায় পরিষদ”-এর ব্যানারে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল এলাকায় আয়োজিত এ কর্মবিরতিতে বন্দরের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক কর্মচারী অংশ নেন।

এ সময় তারা অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জা নান।

কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, অফিস সময়ের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন।

কিন্তু গত ছয় মাস আগে কোনো ধরনের পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই সরকার হঠাৎ করে সেই ভাতা বন্ধ করে দেয়। এতে বন্দরের কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপের মধ্যেও রয়েছেন।

বক্তারা আরও বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর হওয়ায় এখানে প্রতিদিন অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হয় কর্মচারীদের।

সরকারি ছুটি কিংবা নির্ধারিত সময়ের বাইরেও দায়িত্ব পালন করতে হচ্ছে। অথচ অধিকাল ভাতা বন্ধ থাকায় তারা চরম হতাশা ও ক্ষোভের মধ্যে দিন পার করছেন।

কর্মচারী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অধিকাল ভাতা পুনর্বহাল করে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘো ষণা করা হবে।

প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও জানান তারা।

এদিকে কর্মবিরতির কারণে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে।

বেশ কিছু পণ্যবাহী ট্রাক বন্দরের বিভিন্ন পয়েন্টে আটকা পড়ে এবং পণ্য খালাসে বিলম্ব হওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা।

About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

Update Time : 03:26 pm, Sunday, 10 May 2026