Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও

  • Reporter Name
  • Update Time : 03:40 pm, Saturday, 11 July 2026
  • 56 Time View
​পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় অর্থাভাবে দীর্ঘ ৬ বছর যাবৎ চিকি ৎসা বঞ্চিত প্যারালাইজড ও শরীরে টিউমার (গুটা) আ  ক্রান্ত অসহায় বৃদ্ধ আব্দুল লতিফ সরদারের পাশে দাঁড়ি য়েছে উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার দায়িত্ব নেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
​জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চরমৌ খালী গ্রামের মৃত রজত সরদারের ছেলে লতিফ সরদার (৬৪)। চরভরাটের মাত্র দেড় শতক জমির ওপর একটি ভাঙা ঘরে স্ত্রী ফজিলা বেগমকে নিয়ে চরম অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল তার। দীর্ঘ দিন ধরে সমস্ত শরীরে গুটা গুটা আব (টিউমার) বহনের পাশাপাশি গত ৬ বছর ধরে প্যারালাইজড হয়ে অসার অবস্থায় বারান্দায় পড়ে ছিলেন তিনি।
নিজের নড়াচড়ার ক্ষমতা না থাকায় স্ত্রী ফজিলা বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সরকারি কার্ডের জন্য গেলেও মেলেনি সাহায্য।
​লতিফ সরদারের এই করুণ অবস্থার কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি দ্রুত নজরে আসে উপজেলা প্রশা সনের। এরই পরিপ্রক্ষিতে শনিবার (১১ জুলাই) সকালে অসুস্থ লতিফ সরদারের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য ঔষধ ক্রয়ের নগদ আর্থিক অনুদান তার স্ত্রীর হাতে তুলে দেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসি উজ্জামান চৌধুরী।​এ সময় আরও উপস্থিত ছিলেন উপ জেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।
সমাজসেবা অফিসের মাধ্যমে লতিফ সরদারের জন্য দীর্ঘমেয়াদী সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। প্রশাসনের এই মানবিক উদ্যোগে অসহায় পরিবারটির মুখে হাসি ফুটেছে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও

Update Time : 03:40 pm, Saturday, 11 July 2026