Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

অর্থ আত্মসাৎ মামলায় ঠাকুরগাঁও বিএনপি নেতা-স্ত্রী কারাগারে

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও চেম্বারের সাবেক সভাপতি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত ভোর রাতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো-ঠাকুরগাঁও সদর উপজেলার জামাল পুর ইউনিয়নের শীবগঞ্জ পূর্বপারপুগী এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার বাদি বাবর আল মাসুদ জানান ঢাকাস্ত একটি কোম্পানির সাথে ২ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন ছিল হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রী আইরিন আক্তারের সাথে। পাওনা টাকা ফেরত দিতে তালবাহানা করে সময় ক্ষেপন করেন।

পরবর্তিতে হাবিবুল ইসলাম বাবলু একটি চেক প্রদান করেন। সেই চেকটি খতিয়ে দেখা যায় জাল। উপায় না পেয়ে গেল বছরের ১৭ ডিসেম্বর কোম্পানির সিও হিসেবে গুলশান থানায় তাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা দায়ের করি।

পুলিশ পক্ষ থেকে আজ বৃহস্পতিবার তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাকে নিশ্চিত করেন সংশ্লিস্ট থানা পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা মো. আজিজ মাহমুদ জানান, একটি নিয়মিত মামলা স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, থানা পুলিশের একটি দল অভিযান চালি য়ে হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ রয়েছে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

অর্থ আত্মসাৎ মামলায় ঠাকুরগাঁও বিএনপি নেতা-স্ত্রী কারাগারে

Update Time : 06:23 pm, Friday, 1 May 2026