Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

নেপালে মৃত্যুর মিছিল,শত শত পর্যটকের এখনও খোঁজ মেলেনি,!

  • Reporter Name
  • Update Time : 07:10 pm, Wednesday, 26 August 2026
  • 139 Time View
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। ভারতীয়সহ শত শত পর্যটকের এখনও খোঁজ মেলেনি।
আজ বুধবার (২৬ আগস্ট) চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্ব ত থেকে পাহাড়ি ঢল এসে শত শত ঘরবাড়ি এক মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায়।
এছাড়া সীমান্তবর্তী ওই অঞ্চলটিতে কিছু প্রকল্পের কাজও চলছিল। সেগুলোও এই ভয়াবহ বন্যায় ভেসে গেছে।
নেপালের সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভি যানে ১৪টি হেলিকপ্টার ও উদ্ধারকারীদের মোতায়েন করা হয়েছে।
দেশটির সেনাবাহিনী ক্ষয়ক্ষতির ব্যাপারে এক বিবৃতিতে বলে ছে, সকাল ৯টার দিকে ভোতিকোশি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
আর এই আকস্মিক বন্যায় রাসুয়া জেলার তিমুর এবং পার্শ্ব বর্তী সায়াফুরবাসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বন্যার পানিতে গাড়ি, পণ্য এবং অন্যান্য সম্পদ ভেসে গেছে।
ভয়াবহ এ বন্যার পর পুলিশ ও সেনাবাহিনীর ৩২ সদস্যও নিখোঁজ হয়ে যান।
সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ আছেন। যারমধ্যে ১০৫ জনই ভারতীয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
নেপালের বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ভোতিকোশি নদীর তিব্ব তে একটি ভূমিধসের কারণে ভোতিকোশি নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল।
সেই চাপ এবং তার সঙ্গে পাহাড়ি ঢল যুক্ত হওয়ায় ঘটেছে এই আকস্মিক বন্যা।
নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ উপদ্রুত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

নেপালে মৃত্যুর মিছিল,শত শত পর্যটকের এখনও খোঁজ মেলেনি,!

Update Time : 07:10 pm, Wednesday, 26 August 2026