আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘীতে মরিচের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সে উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আফা ল উদ্দীনের ছেলে বলে জানা গাছ।
জানাগাছে বৃহস্পতিবার বিকেলে রাব্বি হোসেন তার মা মনিকা বেগমসহ কয়েকজন মিলে তেঁতুলিয়া গ্রামের মাঠে মরিচ ক্ষেতে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে রাব্বি ঘটনাস্থলেই মারা যায়।
একই ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বজ্রপাতে রাব্বি হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছেন।
এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশটি হস্তা ন্তর করা হয়। #

Reporter Name 



















