তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা র (দারোগা) বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানি ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল রানা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মজনু মিয়ার বিরু দ্ধে ডিআইজি, রাজশাহী রেঞ্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্বজন(জামাতা)।
এছাড়াও অভিযোগের অনুলিপি ডাকযোগে রাজশাহী পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জ (ওসি) গোদা গাড়ী মডেল থানা বরাবর প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বুধবার (৬মে) দেওয়া ওই অভিযোগপত্রে গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লার বাসিন্দা কামরু জ্জামান উল্লেখ করেন, গত ৩ মে রোববার বিকাল আনুমা নিক ৫ টার দিকে সাদা পোশাকে এসআই জুয়েল রানা ও এএসআই মজনু মিয়া পৌরসভার বেলতলা মহল্লায় তার শ্বশুর বাবুল আখতারের বাড়িতে যান।
এসময় দুই পুলিশ কর্মকর্তা বাবুল আখতারকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে উল্লেখ করে জাতীয় পরিচয় পত্র দাবি করেন।
এনআইডি না দিলে তারা জোরপূর্বক মোবাইলে ছবি তোলেন এবং জরুরি ভিত্তিতে থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করতে বলেন। এ সময় তারা ভয়ভীতি দেখিয়ে চরম আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করেন বলে দাবি করা হয়। কামরুজ্জামানের দাবি, তার শ্বশুর বাবুল আখতার একজ ন শ্রমজীবী মানুষ।
তিনি ঢাকায় নির্মাণ শ্রমিক সরবরাহের ঠিকাদারি করেন এবং এলাকায় থাকেন না। তিনি কখনোই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো জি ডি বা মামলাও নেই।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই দুই পুলিশ কর্ম কর্তা থানার ওসি আতিকুর রহমানের অনুমতি না নিয়ে বাড়িতে গিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
বিষয়টি নিয়ে এসআই জুয়েল রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ‘থানায় গিয়ে সরাসরি কথা বল তে’ বলেন।
সেই কথোপকথনের অডিও রেকর্ড সংরক্ষিত আছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী কামরুজ্জামান বলেন,এ ঘটনার পর থেকে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি।
যেকোনো সময় মাদক উদ্ধারের নাটক সাজিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করা হতে পারে। আমরা নিরপেক্ষ তদন্ত ও আই নগত ব্যবস্থা চাই।
এবিষয়ে এএসআই মজনু বলেন, আমাকে সেকেন্ড স্যার (এসআই জুয়েল) নিয়ে গেছে।আপনারা তার সঙ্গে কথা বলেন এবং ওসির সঙ্গে কথা বলেন।
আমি কারও কাছে টাকা পয়সা চাইনি। যা বলার সেকেন্ড স্যারকে (এসআই জুয়েল) বলেন। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, আইডি কার্ড নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য আমি কাউকে কোনো নির্দেশ দেইনি।
এসআই জুয়েল কেন এমনটি করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। তালিকাভুক্ত কারবারিদের আইনের আও তায় আনা হবে।
তবে প্রচলিত নিয়মের বাইরে কাউকে থানায় ডাকার বিষ য়ে আমার কোনো নির্দেশনা নেই। পরে এসআই জুয়েলের সঙ্গে থাকা এএসআই মজনুকে ডেকে শাষিয়েছেন ওসি। তিনি বলেন, যে কাজ দিয়েছি সেই কাজ করেন।
আপনাদের বলেছি আমি যে, আমার সঙ্গে দেখা করার কথা। যা বলেছি তাই করেন। বেশি কিছু কইরেন না।
এবিষয়ে এসআই জুয়েল রানা বলেন, ওসি স্যারের নির্দে শে মাদক কারবারিকে থানায় ডাকা হয়েছিলো।
আমি কারো নিকট অনৈতিক সুবিধা গ্রহণ করিনি।#

Reporter Name 



















