Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে 

ইজিবাইক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ভাঙচুর, বিপাকে সাধারণ যাত্রীরা

  • Reporter Name
  • Update Time : 01:33 pm, Thursday, 10 September 2026
  • 79 Time View

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ইজিবাইক শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে একের পর এক ভা ঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

স্থানীয় শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, ঝিনাইদহ-চুয়া ডাঙ্গা মহাসড়কের ১৮ মাইল মাইল নামক স্থানে ঝিনাইদহ জেলা বাস মিনিবাস সমিতির পক্ষ থেকে একটি চেকপোস্ট বসানো হয়।

সেখানে ইজিবাইক শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে তর্কবিত র্কের সূত্রপাত হয়। একপর্যায়ে বাস শ্রমিকদের কয়েকজন চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বাস রেখে প্রতিবাদ জানাতে গেলে সেখানেও উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় বাস শ্রমিকদের কয়েকজন ইজিবাইক ভাঙচুর করছে বলে অভি যোগ ছড়িয়ে পড়ে।

পরে এ খবরে রাস্তায় উত্তেজনা আরও বাড়তে থাকে। ইজি বাইক শ্রমিকরা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা পুরাতন ইটভাটার সামনে সড়কের ওপর গাছের খড়ি রেখে বাস চলাচলে বাধা দেন।

এ সময় একটি বাস থামিয়ে ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে দুজন ইজিবাইক চালককে আটক করে পুলিশ।

এদিকে বৈডাঙ্গা পুরাতন ইটভাটার সামনে গাছের খড়ি পড়ে থাকা এবং বারবার ওই খড়ি দিয়ে মহাসড়ক অবরোধের বিষ য়টি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই মহাস ড়কে এ ধরনের অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে একদিকে যেমন সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটন ওৃপ্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্ত ক্ষেপ কামনা করেন। বাস ও ইজিবাইক চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রিরা। তারা ভ্যান বা রিকসা যোগে তাদের গন্তব্যে পৌছানের চেষ্টা করছেন।

এবিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ সাদুজ্জামানমসংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে বাসমও ইজিবাইক চালকদের মধ্যে রাস্তায় যাতায়াত নিয়ে কথা কাটাকাটি ওমপরবর্তিতে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত
করে। ঘটনা মিমাংশার চেষ্টা চলছে।

About Author Information

Popular Post

শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

ইজিবাইক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ভাঙচুর, বিপাকে সাধারণ যাত্রীরা

Update Time : 01:33 pm, Thursday, 10 September 2026