সাতক্ষীরা প্রতিনিধি:
ইসলামি ছাত্রশিবির হচ্ছে বিশে^র সকল ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংগঠন। ছাত্রশিবির একটি মেধাবী, আদর্শিক ও নৈতিকতা সম্পন্ন ছাত্র সংগঠন। মেধার চর্চা
এবং মেধাবী শিক্ষার্থী তৈরি যার উদ্দেশ্য।
তাদেরকে গুপ্ত বলে সাধার শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখা যাবে না। ইসলামের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা ছাত্রশিবিরের মূল লক্ষ্য।
ক্যাম্পাসে গেস্টরুম সংস্কৃতি ও মাদক নির্মূল করে সাধা রণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটি বদ্ধ পরিকর।
শনিবার (৩০ মে) দুপুরে শহরের অদূরে খড়িবিলাস্থ মোজা ফর গার্ডেন এন্ড রির্সোটে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলা দেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইস লাম সাদ্দাম এসব কথা বলেন।
“ঈমানী আলোয় দীপ্ত হৃদয়, সম্প্রীতির এই গান শিকড়ের টানে এক হবো সবে, জাগবে দ্বীনি প্রাণ” এই শ্ললোগানকে ধারন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনীঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদি হাসান।
শহর শাখার সেক্রেটারি নুরুন নবির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহা: ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ আস নের সংসদ গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জা মায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নাযে বে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো:ওবায়দুল্লাহ ,সহকারী সেক্রেটারী ও সাবেক শিবির সভাপতি, মো: ওমর ফারুক প্রমুখ।
শিবির সভাপতি সাদ্দাম বলেন, বাংলাদেশের প্রতিটা ক্যা ম্পাসে সকল শিক্ষার্থীর জন্য সিট নিশ্চিতে জন্য শিবির যখন আন্দলন করছে তখন বৃহত্তর ছাত্র সংগঠন দাবী করা সংগঠনের নেতারা ছিনতাই খুন- ধর্ষণ, টেন্ডারবাজি- চাঁদাবাজি নিয়ে ব্যস্ত।
ক্যাম্পাস গুলোতে শিবিরের কর্মসূচি গুলোতে যখন সাধা রণ শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে তখন অন্যছাত্র সংগঠনের নেতারা বহিরাগতদের ভাড়া করে এনে তাদের
কর্মসূচি সফল করতে পারছে না তখন ছাত্র শিবিরকে তারা গুপ্ত বলছে।
তাদের সেই বস্তাপঁচা রাজনীতি দেখে ছাত্র ছাত্রিরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
সরকারের অব্যবস্থাপনা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে জন গণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ঈদযাত্রায় মানুষের চরম ভোগান্তি হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ হানি ঘটেছে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনিবলেন, যারা এতোদিন মাজলুম ছিল তারা এখন জুলুম শুরু করেছে।
মাজলুম যখন জালেম হয় তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করে সমাজে ত্যাগ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রশিবিরকে এগিয়ে আসতে।
সম্প্রীতির টানে শিকড়ের পানে শ্লোগানে ছাত্রশিবিরের বর্মান ও সাবেক সভাপতি, সেক্রেটারীসহ কয়েকশ সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Reporter Name 



















