এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
উন্নয়ন প্রশ্নে কারো রক্ত চক্ষুকে আমি ভয় করি না। ফ্যাসিষ্ট সরকারের সময় রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। ইডেন কলেজ ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি। আমাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই- নাটোরের লালপুর উপজেলার তিলকপুর মোড়ে অনুষ্ঠিত পথসভায় এসব বক্ত ব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর মোড়ে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন সমাজ সেবক বকুল মন্ডল, যুবদল নেতা তানজির হেসেন লিটু, উপজেলা মহিলা দলের নেতৃ মাসুরা আক্তার তিশা, ঈশ্বরদী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী ইমন প্রমূখ।

Reporter Name 



















