সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকি ৎসাধীন অবস্থায় মো. রাশিদুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অ বস্থায় সোমবার (১৭ আগস্ট) ভোর রাতে তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ আগস্ট মায়ের সাথে ঝগড়া করে রশি দিয়ে গলায় ফাঁস দেয় শিশু রাশিদুল ইসলাম। মৃত শিশু রাশিদুল ইসলাম (১০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউ নিয়নের বন্দকাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন
জানান, গত ১৫ আগস্ট নিজ বাড়িতে মায়ের সাথে কথা কাটাকাটির জেরে গলায় রশি দিয়ে ফাঁস দেয় শিশু রাশিদুল ইসলাম। বিষয়টি তার মা ফজিলা খাতুন দেখতে পেয়ে প্রতি বেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অব স্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ আগস্ট) ভোর রাতে শিশু রাশিদুল ইসলাম মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Reporter Name 



















