সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই
শ্রমিক আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শ্রমিকরা পুরাতন থানা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন।
এ সময় শ্রমিক হিসেবে কর্মরত রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করতেই মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।
এতে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়।
এ সময় পাশে থাকাশ্রমিক কামরুল হাসানও ডান পায়ে জখম হন।
স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত আহত দুই শ্রমিককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে তাদের চিকিৎসা চলছে। কালিগঞ্জ থানার অফি সার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত
করে বলেন, ধারণা করা হচ্ছে ওই স্থানে আগে থেকেই বিস্ফোরক মাটি চাপা পড়ে ছিল।
ভাঙার কাজ চলাকালে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ।

Reporter Name 



















