Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জের তিন নদী দখল দূষনে মৃতপ্রায় বেগগতি চিত্রা বুড়ি ভৈরবের অস্তিত্ব সংকট

  • Reporter Name
  • Update Time : 12:00 pm, Tuesday, 9 December 2025
  • 40 Time View

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত বেগগতি, চিত্রা ও বুড়ি ভৈরব এই তিন নদী আজ দখল, দূষণ ও পলি জমে মৃতপথযাত্রী।

এক সময়ের প্রমত্তা নদীগুলো এখন শুকনো খাত, কো থাও আবারৃভবন, দোকানপাট, পুকুর কিংবা আবাদি জমি তে রূপ নিয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত একই চিত্র, নদী দখলের দুঃসহ বাস্তবতা।

শহরাঞ্চলে নদীর ওপর বহুতল ভবন ও মার্কেট কালীগঞ্জ শহরের উপর দিয়ে প্রবাহিত চিত্রা নদীর দু’পাশে গড়ে
উঠেছে অসংখ্য স্থাপনা। নদীর বুক চিরে তৈরি হয়েছে পাকা ভবন, মার্কেট, বসতবাড়ি।

স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে থাকা প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নদী দখল
করে রেখেছে। প্রশাসন জানলেও কার্যকর কোনো পদ ক্ষেপ নেওয়া হচ্ছে না।

শহরের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, আগে এই নদী চিনতে না পারলে মানুষকে দোষ দেওয়া যেত না,্আর এখন নদী চিনতে না পারার কারণ এটা নদীর চেহারা হারিয়ে ফেলেছে। পিলার তুলে মার্কেট হয়েছে, পানি যাওয়ার পথটাই বন্ধ।

কলেজছাত্রী শারমিন আক্তার বলেন, আমি কখনো নদী কে নদীর মতো দেখতে পাইনি। বড়রা বলে, এখানে
নৌকা চলত।

এখন শুধু দখল আর বর্জ্য। শহরতলী বা গ্রামে নদি দখল করতে নতুন কৌশলে নদীর ভেতরে পুকুর ও গাছের বাগান করেছে এসব দখলদাররা। আবার কোথাও দেখা যায় আরও ভিন্নতর চিত্র।

নদীর।মাঝখানে পুকুর কেটে মাছ চাষ করা হচ্ছে। কোথাও নদীর চরে কলা, ইউক্যালিপটাস, আমগাছ
লাগিয়ে দাবি করা হচ্ছে ব্যক্তিগত জমি।

আবার কোথাও নদীর পাড় দখল করে ইটের পিলারের ওপর দোকানৃ বসিয়ে গড়ে উঠেছে ছোট ছোট বাজার।

বুড়ি ভৈরব নদীর পাড়ে চাষ করতে থাকা কৃষক আবদুল
কাদের বলেন, বছরের বেশি সময় নদী শুকিয়ে থাকে।

খালি জমি পড়ে থাকলে গরিব মানুষ চাষ করবে না?
সরকার যদি নদী বাঁচায়, আমরা চাষ করব না।

নদিতে ১২ মাস পানি না থাকায় মৎসজীবীদের জীবনে নেমে এসেছে মানবিক বিপর্যয়। নদী নাই,ৃমাছ নাই, পেট ও চলে না।

তাদের জীবন জীবিকা নদীর সঙ্গে জড়িত। নদীতে পানি না থাকায় দেশীয় প্রজাতির মাছ ক্রমেই হারিয়ে যাচ্ছে, আর তাদের জীবনধারণই কঠিন হয়ে পড়েছে।

বেগবতি নদীর্ধারে জাল সেলাই করতে করতে তৈলকূপী গ্রামের মৎস্যজীবী রিপন হোসেন বলেন, আগে সকাল হলেই।নদী থেকে মাছ ধরতাম। এখন নদীই নাই। মৎস্য বিভাগ থেকে ৭ দিনের মৎস্য সপ্তাহ পালন করে কী হবে,
বারো মাস নদীতে পানি না থাকলে এসব দিবস পালন করে কোন লাভ হবে।

দেশীয় প্রজাতির মাছ বাঁচাতে হলে নদী খনন করে নদীর গভীরতা বাড়াতে হবে। এবং বারো মাস পানি রাখার ব্যব স্থা করতে হবে, তাহলে এমনিতেই মাছ আর বিলুপ্ত হবে না।

আরেক মৎস্যজীবী জাকির হোসেন বলেন, রুই, কাতলা, শৈল, গজাড়, পুটি, পবদা, বোয়াল, বাইম,ৃবোয়ালসহ দেশীয় প্রজাতির মাছ এখন গল্প।

পানি নাই, গভীরতা নাই মাছও নাই। আমাদের আগামী
প্রজন্ম আর এই পেশা শিখবে না। নদীর প্রাণ ফেরানো না গেলে দেশীয় মাছ বিলুপ্তির আশঙ্কা করা।হচ্ছে।

প্রতি বছর বর্ষাকালে মৎস্য সপ্তাহ পালিত হলেও বাস্তবে নদীতে পানি না থাকলে এর সুফল মিলছে না। দেশীয় প্রজাতির মাছ প্রজননের জন্য প্রয়োজন গভীরতা, ঠান্ডা পানি ও প্রবাহ এখন তিন নদী থেকেই হারিয়ে গেছে।

কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, মোঃ হাসান সাজ্জাদ বলেন, নদীগুলোতে দখল, দূষণ ও পলি জমে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে গেছে।

আসলে নদীগুলো দখলমুক্ত করে নদীর প্রবাহ পুনরুদ্ধার
ছাড়া দেশীয় মাছ রক্ষা সম্ভব নয়।

তাছাড়া নদীতে বাঁধ দিয়ে ছোট ছোট দেশীয় প্রজাতির মাছশিকার যাতে না করতে পারে তার জন্য আমরা খবর পেলেই সেখানে অভিযান পরিচালনা করছি।

তিনি আরও বলেন, মৎস্য সপ্তাহ তখনই কার্যকর হবে, যখন নদী বাঁচবে। নদী না থাকলে মাছের প্রাকৃতিক
প্রজননও বন্ধ।

মানুষ বাঁচলেও নদী বাঁচছে না, নদী ছিল কালীগঞ্জের মৎস্যজীবি মানুষের জীবন ও জীবিকার প্রধানৃউৎস।

অথচ এখন নদী মৃত্যুর দোরগোড়ায়। নদীর ¯্রােত নেই, নেই মাছ, নেই নৌযান, কেবল চোখে পড়ছে দখল আর অবহেলার চিহ্ন।

কালীগঞ্জের এই তিন নদী আজ শেষ আশ্রয় খুঁজছে। দখলমুক্ত করা না হলে।নদীগুলো শিগগিরই কাগজে কলমে নাম হিসেবে টিকে থাকবে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

কালীগঞ্জের তিন নদী দখল দূষনে মৃতপ্রায় বেগগতি চিত্রা বুড়ি ভৈরবের অস্তিত্ব সংকট

Update Time : 12:00 pm, Tuesday, 9 December 2025